অ্যাপল
আইওএস ২৭ উন্মুক্ত হচ্ছে আজ, আইফোনে যে ৯ সুবিধা পাওয়া যাবে

আইওএস ২৭ উন্মুক্ত হচ্ছে আজ, আইফোনে যে ৯ সুবিধা পাওয়া যাবে

আইফোন (iPhone) ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল (Apple) আজ উন্মুক্ত করতে যাচ্ছে তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ (iOS 27 Update)। আইফোনের পারফরম্যান্স ও কর্মক্ষমতা বাড়াতে আনা বেশ কিছু নতুন ফিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধার (Apple AI Features) সমন্বয় ঘটেছে এই আপডেটে। অ্যাপলের তথ্যমতে, আইফোন ১২ (iPhone 12) থেকে শুরু করে পরবর্তী সকল মডেলে এই নতুন আপডেট ইনস্টল করা যাবে (iOS 27 Features Update BD)।

ভাঁজযোগ্য আইফোন ও অন্য মোবাইল ফোনের পার্থক্য কী

ভাঁজযোগ্য আইফোন ও অন্য মোবাইল ফোনের পার্থক্য কী

দীর্ঘ ১৯ বছরের প্রযুক্তিগত যাত্রায় নিজেদের জনপ্রিয়তম পণ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনল টেক জায়ান্ট অ্যাপল (Apple Tech Innovation)। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ (Apple First Foldable Phone iPhone Duo)। গত ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে বিশ্বজুড়ে এই নতুন স্মার্টফোনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের মেগা ইভেন্ট; স্যামসাং-হুয়াওয়েকে টেক্কা দিতে যোগ হলো ‘আইফোন ডুও’

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের মেগা ইভেন্ট; স্যামসাং-হুয়াওয়েকে টেক্কা দিতে যোগ হলো ‘আইফোন ডুও’

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জন টার্নাসের প্রথম মেগা ইভেন্টে উন্মোচিত হয়েছে প্রযুক্তি জায়ান্টটির বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’। এর পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে ধারণ করা জমকালো ভিডিওর মাধ্যমে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স মডেলের নতুন ফোনগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। ফ্ল্যাগশিপ প্রযুক্তির উৎকর্ষ দেখানোর পাশাপাশি নতুন এই আয়োজনে ডিভাইসগুলোর দাম বাড়ানোর বার্তাও দিয়েছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্যামসাং ও হুয়াওয়েকে টেক্কা দিতে অ্যাপলের নতুন বাজিমাত, বাজারে এলো ফোল্ডেবল আইফোন

স্যামসাং ও হুয়াওয়েকে টেক্কা দিতে অ্যাপলের নতুন বাজিমাত, বাজারে এলো ফোল্ডেবল আইফোন

স্যামসাং ও হুয়াওয়ে আধিপত্য বিস্তার করে রাখা ভাঁজযোগ্য বা ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে অবশেষে পা রাখলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আন্তর্জাতিক বাজারে ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার মূল্যে নিজেদের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন ‘আইফোন ডুও’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

আইফোন সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করলো অ্যাপল

আইফোন সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করলো অ্যাপল

নতুন সিইও জন টার্নাসের হাত ধরে আইফোন সিরিজের নতুন সংস্করণ ‘১৮ প্রো’ এবং ‘১৮ প্রো ম্যাক্স’ উন্মোচন করলো অ্যাপল। চারটি সুন্দর রং ও ফিনিশে এই সিরিজের আগাম প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর। চমকের এখানেই শেষ নয়, ১৮তম সংস্করণের সঙ্গে উন্মোচন করা হয়েছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো। স্টোরের তথ্যানুযায়ী, ২৫৬ জিবির ১৮ প্রো এবং প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ১৯৯ ডলার আর ১ হাজার ২৯৯ ডলারে। আর আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।

নতুন আইফোন আনছে অ্যাপল, বাংলাদেশ সময় কখন ও কীভাবে দেখবেন?

নতুন আইফোন আনছে অ্যাপল, বাংলাদেশ সময় কখন ও কীভাবে দেখবেন?

প্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত মুহূর্ত অবশেষে সমাগত। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক অ্যাপল লঞ্চ ইভেন্ট ২০২৬ (Apple Launch Event 2026)। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and Shine Event) শীর্ষক এই বিশেষ ইভেন্টটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফোল্ডেবল ফোনের যুগে অ্যাপল, নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফোল্ডেবল ফোনের যুগে অ্যাপল, নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

টিম কুকের ১৫ বছরের সফল নেতৃত্বের পর মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে বসেন হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সাবেক এই প্রধান। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের চাপের পর অ্যাপল ম্যাপে অন্টারিও হ্রদের নাম করা হলো ‘লেক আমেরিকা’

ট্রাম্পের চাপের পর অ্যাপল ম্যাপে অন্টারিও হ্রদের নাম করা হলো ‘লেক আমেরিকা’

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ম্যাপ অ্যাপে অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ করেছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি চাপের পর মঙ্গলবার এই পরিবর্তন আনা হয়েছে। একই দিন অ্যাপলের নির্বাহী জন টার্নাস নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীনে অ্যাপলের নতুন কৌশল; আলিবাবার সঙ্গে নিজস্ব এআই মডেল

চীনে অ্যাপলের নতুন কৌশল; আলিবাবার সঙ্গে নিজস্ব এআই মডেল

চীনের বাজারের জন্য বিশেষভাবে নিজস্ব একটি বড় ভাষা মডেল (এলএলএম) তৈরি করেছে অ্যাপল। এই বিষয়ে অবগত তিনটি সূত্র এই তথ্য জানিয়েছে। এতদিন ধরে চীনে অ্যাপল তৃতীয় পক্ষের মডেলের ওপর নির্ভর করে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা চালু রেখেছিল। ফলে আইফোন প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের এবারের পদক্ষেপ তাদের আগের কৌশল থেকে বড় ধরনের সরে আসা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অ্যাপলের নিষেধাজ্ঞার মুখে টেলিগ্রাম; কয়েক ঘণ্টা পর ফিরলো অ্যাপ স্টোরে

অ্যাপলের নিষেধাজ্ঞার মুখে টেলিগ্রাম; কয়েক ঘণ্টা পর ফিরলো অ্যাপ স্টোরে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছিল অ্যাপল। শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। তবে আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলা ও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার পর কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপ স্টোরে আবার ফিরেছে টেলিগ্রাম। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিস্তিতে আইফোন-ম্যাক কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল, মাসিক খরচ কত?

কিস্তিতে আইফোন-ম্যাক কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল, মাসিক খরচ কত?

নতুন আইফোন, আইপ্যাড বা ম্যাকবুক কেনা অনেকের জন্যই স্বপ্নের মতো। কিন্তু এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সাধারণ গ্রাহকদের জন্য বেশ বড় একটা অর্থনৈতিক বাধা। সেই বাধা দূর করে প্রযুক্তিপ্রেমীদের হাতে ডিভাইস পৌঁছে দিতে দারুণ এক সাবস্ক্রিপশনভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এখন থেকে বিপুল অংকের এককালীন অর্থ পরিশোধের বদলে সহজ মাসিক কিস্তিতে (Monthly Installment) আইফোন, ম্যাক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা (Why Apple Introducing Monthly Installment Plan for iPhone and Mac: Apple Upgrade Program Details)।

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের শীর্ষ দামি কোম্পানি অ্যাপল

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের শীর্ষ দামি কোম্পানি অ্যাপল

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বাজারের চাপের মধ্যে বিনিয়োগকারীদের ঝোঁক পরিবর্তনের কারণে এই রদবদল ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।