অমর একুশে বইমেলা
শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা

শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা

অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান ১৭ দিনে আট কোটি টাকার বই বিক্রি করেছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, সে হিসাব অনুযায়ী ১৪ মার্চ পর্যন্ত মেলায় অংশ নেওয়া ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ ১৭ কোটি টাকা। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা তার প্রতিবেদনে এ তথ্য জানান।

অমর একুশে বইমেলার সমাপনী কাল

অমর একুশে বইমেলার সমাপনী কাল

অমর একুশে বইমেলার সমাপনী কাল (রোববার, ১৫ মার্চ)। এদিন মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার সমাপনী দিনে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন

আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ-এর স্টলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রবাসে থেকেও বাংলা: অমর একুশে বইমেলায় প্রবাসী সাহিত্যিকদের পদচারণা

প্রবাসে থেকেও বাংলা: অমর একুশে বইমেলায় প্রবাসী সাহিত্যিকদের পদচারণা

অমর একুশে বইমেলা শুধু দেশের লেখকদের মিলনমেলা নয়, বরং প্রবাসী বাঙালি সাহিত্যিকদের জন্যও বড় এক ক্ষেত্র। দেশের বাইরে বসেও অনেকে নিয়মিত বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করছেন। বাংলা সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের প্রয়াস। নতুন প্রজন্মের মধ্যে বাড়াচ্ছে আগ্রহ।

একুশে বইমেলার ১০ম দিনে নতুন বই এসেছে ১৮৫টি

একুশে বইমেলার ১০ম দিনে নতুন বই এসেছে ১৮৫টি

অমর একুশে বইমেলার ১০ম দিনে আজ (শনিবার, ৭ মার্চ) মেলায় নতুন বই এসেছে ১৮৫টি। আজ ছুটির দিনে বেলা ১১টা থেকে বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। এদিকে বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর।

খুদে পাঠকদের ভিড়ে মুখর ‘শিশুপ্রহর’

খুদে পাঠকদের ভিড়ে মুখর ‘শিশুপ্রহর’

অমর একুশে বইমেলায় ‘শিশুপ্রহরে’ খুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। আজ (শনিবার, ৭ মার্চ) সকাল থেকেই মেলা প্রাঙ্গণের শিশু কর্নারে দেখা যায় শিশু ও অভিভাবকদের ভিড়।

সপ্তাহ পেরোলেও একুশে বইমেলায় জনসমাগম কম

সপ্তাহ পেরোলেও একুশে বইমেলায় জনসমাগম কম

সপ্তাহ পার হলেও অমর একুশে বইমেলা এখনও অনেকটা নিষ্প্রভ বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। তবে এবারের আয়োজন দেরিতে হওয়ায় এখনও প্রাণচঞ্চল হয়ে ওঠেনি সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। লেখক পাঠক আর প্রকাশকদের প্রত্যাশা অল্প কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বইমেলা।

দিনে পাঠকের সমাগম কম; ইফতারের পর বাড়ছে ভিড় বই মেলার প্রাঙ্গণে

দিনে পাঠকের সমাগম কম; ইফতারের পর বাড়ছে ভিড় বই মেলার প্রাঙ্গণে

রমজানের ভেতরেও বইমেলায় আছে পাঠকের টান, তবে বিক্রির অঙ্কে রয়ে গেছে শঙ্কা। দিনভর ক্রেতা-পাঠকের গতি ধীর হলেও ইফতারের পর ভিড় বাড়ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। প্রকাশকদের আশা, সামনে কাটবে মন্দা, বিক্রিতে মিলবে স্বস্তি।

সংশয় পেরিয়ে বেঁচে আছে কবিতা; বইমেলায় পাঠকদের অপেক্ষায় কবিরা

সংশয় পেরিয়ে বেঁচে আছে কবিতা; বইমেলায় পাঠকদের অপেক্ষায় কবিরা

‘কবিতা পড়ে কে?’ প্রশ্নটা এখনও তাড়া করে ফেরে অনেক কবিকে। তবু সব সংশয় পেরিয়ে অমর একুশে বইমেলায় নতুন কাব্যগ্রন্থ হাতে পাঠকের অপেক্ষায় কবিরা। পাঠাভ্যাস বদলেছে, ডিজিটালের ভিড়ে কবিতা কিছুটা কোণঠাসা। তবুও আন্দোলন, প্রেম আর প্রতিবাদের ভাষা হয়ে কবিতা বেঁচে আছে সময়ের ভেতরেই।

উদ্বোধন হয়েছে বইমেলা, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধন হয়েছে বইমেলা, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি)। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন। এসময় উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন তিনি।

অমর একুশে বইমেলা শুরু ২৬ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা শুরু ২৬ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। আগামীকাল (বুধবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।