Recent event
সামাজিক মাধ্যম
অস্ট্রেলিয়ার পর স্পেন ও গ্রিসে শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ

অস্ট্রেলিয়ার পর স্পেন ও গ্রিসে শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ

অস্ট্রেলিয়ার পর এবার শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে হাঁটছে স্পেন ও গ্রিস। বেশিরভাগ অভিভাবক এর পক্ষে মতামত দিলেও মিশ্র প্রতিক্রিয়া শিশু–কিশোরদের মাঝে। বিশেষজ্ঞরাও বলছেন, এতে মৌলিক সমস্যার সমাধান রয়ে যাবে অধরা। তাই পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়াগুলোর ওপর চাপ বাড়ানোর।

নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে ৪০ শতাংশ, তৈরি হচ্ছে সংঘাতের আশঙ্কা

নির্বাচন ঘিরে ভুয়া সংবাদ ছড়ানো বেড়েছে ৪০ শতাংশ, তৈরি হচ্ছে সংঘাতের আশঙ্কা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্য ছড়ানোর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভুয়া সংবাদ ছড়ানোর হার ৪০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে সচেতন না হয়, তাহলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফ্রান্সের জাতীয় পরিষদে সামাজিক মাধ্যম নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সের জাতীয় পরিষদে সামাজিক মাধ্যম নিষিদ্ধের বিল পাস

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল ফ্রান্সের জাতীয় পরিষদে পাস করা হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই নেয়া হয়েছে এ উদ্যোগ। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) দেশটির নিম্নকক্ষে বিলটির মূল ধারাগুলোতে একমত হন আইনপ্রণেতারা।

দাদি খালেদা জিয়ার কোলে জাইমা; ফেসবুকে তারেককন্যার আবেগঘন পোস্ট

দাদি খালেদা জিয়ার কোলে জাইমা; ফেসবুকে তারেককন্যার আবেগঘন পোস্ট

দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাবার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাদের দেশে ফেরার কথা। যখন বাবার সঙ্গে জাইমা যুক্তরাজ্যে গিয়েছিলেন, তখন তার বয়স ছিলো অনেক কম। তবে পরিবারের অন্যতম অভিভাবক দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার অনেক স্মৃতির কথা এখনও তার স্মরণে আছে। দেশে ফেরার প্রাক্কালে ফেসবুক পেজে দেয়া পোস্টে জাইমা রহমান তা তুলে ধরেছেন। একইসঙ্গে জিয়া পরিবারের সদস্য হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের অবস্থান থেকে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জাইমা রহমান।

অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা; অন্য দেশ যা বলছে

অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা; অন্য দেশ যা বলছে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকরকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ। যা থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন বহু সাধারণ মানুষ ও নীতিনির্ধারকরা। গুজব ও আসক্তি থেকে দূরে রাখতে অস্ট্রেলিয়ার এ পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন ইউরোপের শিশু-কিশোররাও।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, সিদ্ধান্তটি শিশু-কিশোরদের জীবনধারায় আমূল পরিবর্তন আনবে। তবে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের মাঝে। হতাশ শিশু-কিশোররাও। গতকাল (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে দশটি জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়।

অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের মধ্যে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের কমবয়সীদের সামাজিক মাধ্যম

অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের মধ্যে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের কমবয়সীদের সামাজিক মাধ্যম

অস্ট্রেলিয়ার শিশুদের শৈশব রক্ষায় তিন সপ্তাহের মধ্যেই সামাজিক মাধ্যমে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের কমবয়সীরা। নিষেধাজ্ঞা সামনে রেখে ফেসবুক-ইন্সটাগ্রাম ও থ্রেডের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে কিশোর-কিশোরীদের সতর্ক করতে শুরু করেছে মেটা।

কুষ্টিয়ায় সিভিল সার্জন নিয়োগ পরীক্ষাকে ঘিরে তোলপাড়, ফল স্থগিত

কুষ্টিয়ায় সিভিল সার্জন নিয়োগ পরীক্ষাকে ঘিরে তোলপাড়, ফল স্থগিত

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও’র বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরিপ্রার্থী—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই পরিস্থিতির মুখে সিভিল সার্জন পরীক্ষার ফল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোনের উৎপাদন খরচ বাড়ছে: শাওমি

মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোনের উৎপাদন খরচ বাড়ছে: শাওমি

সম্প্রতি বিশ্ববাজারে কে-৯০ সিরিজে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। তবে ডিভাইসটির দাম নিয়ে গ্রাহক পর্যায়ে অসন্তুষ্টি দেখা দিয়েছে। প্রযুক্তি বিশারদরাও স্মার্টফোনের দাম নিয়ে হতাশা প্রকাশ করেছেন। যা প্রযুুক্তি বাজারে অনেকটাই প্রভাব ফেলবে। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। সম্প্রতি রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টিকটকের মালিকানা গ্রহণে ২ সপ্তাহের মধ্যে বিশেষ ঘোষণা: ট্রাম্প

টিকটকের মালিকানা গ্রহণে ২ সপ্তাহের মধ্যে বিশেষ ঘোষণা: ট্রাম্প

জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের মালিকানা গ্রহণ করতে পারে এমন বেশ কয়েকজন ধনী ব্যক্তির তালিকা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা: বাধা দিলেই জরিমানা করবে অস্ট্রেলিয়া

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা: বাধা দিলেই জরিমানা করবে অস্ট্রেলিয়া

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাধা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা গুণতে হবে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার সরকার।

দুই বছর বয়সী শিশুর আঁকা ছবি বিক্রি হচ্ছে ৩ লাখ ইউরোতে

দুই বছর বয়সী শিশুর আঁকা ছবি বিক্রি হচ্ছে ৩ লাখ ইউরোতে

জার্মানির নিউবোর্নে বেড়ে ওঠা এক শিশুর আঁকিয়ে প্রতিভা মুগ্ধ করছে সবাইকে। সামাজিক মাধ্যমে শিশুটির রয়েছে হাজারো অনুসারী। মাত্র দুই বছর বয়সী ছোট্ট এই শিশুর আঁকা ছবি বিক্রিও হচ্ছে প্রায় ৩ লাখ ইউরোতে।