সংঘর্ষ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) কমিটি ঘোষণার পর আজ (সোমবার, ৩১ আগস্ট) কলেজ প্রাঙ্গণে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

ফরিদপুরে ‘বাজারের আধিপত্য’ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুরে ‘বাজারের আধিপত্য’ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, একজন নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, একজন নিহত

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৮

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ সুরঞ্জনসমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) একটি অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দু’টি বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরায় ককটেল আতঙ্ক: বিস্ফোরণ ও সংঘর্ষে প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী

শরীয়তপুরের জাজিরায় ককটেল আতঙ্ক: বিস্ফোরণ ও সংঘর্ষে প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বারবার আলোচনায় নাম এসেছে শরীয়তপুরের জাজিরার। ককটেল তৈরি, মজুত ও ব্যবহার পরিণত হয়েছে নিত্যদিনের ঘটনায়। সর্বশেষ দুই পক্ষের সংঘর্ষে ককটেলের বিস্ফোরণে প্রাণ গেছে একজনের। আহতদের কয়েকজন চিকিৎসাধীন। এর আগে ককটেল তৈরি ও মজুতের সময় বিস্ফোরণেও ঘটেছে হতাহতের ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২৩

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত আরও অন্তত ৫ জন।

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়ার আড়াইশ' শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০

চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।