সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগরে লিসকৃত সরকারি পুকুর দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আজ (সোমবার, ২ মার্চ) সিরাজগঞ্জের রায়গঞ্জে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই গ্রামের ইসমাইল ও আব্দুস ছালাম।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি একটি লিসকৃত পুকুর নিয়ে, আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকী মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ উভয়পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন:

এ সময় দুই পক্ষ লাঠি সোটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ বগুড়া ও সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়।

বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে পুলিশ।

এফএস