Recent event

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ছাতক থানা, সুনামগঞ্জ
ছাতক থানা, সুনামগঞ্জ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের পুরান নোয়াপুর গ্রামের মসজিদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল।

আরও পড়ুন:

ফলে আজ দুপুরে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হলে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ফজল মিয়া নামে একজন নিহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মসজিদের হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নিহত হয়েছেন। তবে বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এসএইচ