পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চাল বরাদ্দ কমিটি গঠন কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের আহত ১৭ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে সরকারি চাল বিতরণের কার্ড লিস্ট তৈরি সময় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি তারিকুল শেখ ও আবু মিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় আবু মিয়ার সমর্থকরা তরিকুল শেখের সমর্থকদের ওপর হামলা চালালে স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।




