
লেবানন চুক্তি ‘মেনে চলার’ ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের
লেবাননের সঙ্গে স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তিকে ‘ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইসরাইলি সেনাপ্রধান জেনারেল এয়াল জামির। এই চুক্তির প্রতি ইসরাইল সম্মান জানাবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রাচীন ধ্বংসাবশেষে ইসরাইলি বোমাবর্ষণ; শতাব্দী প্রাচীন ইতিহাস হারানোর শঙ্কায় লেবানন
দক্ষিণ লেবাননে ইসরাইলের প্রায় চার মাসব্যাপী বিমান ও স্থল অভিযানে দেশটির অমূল্য ঐতিহাসিক ও প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের বন্দরনগরী টাইরের ইউনেস্কো স্বীকৃত প্রাচীন স্তম্ভ থেকে শুরু করে মামলুক আমলের বাজার ও শতাব্দী প্রাচীন সীমান্ত শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননের সংস্কৃতি মন্ত্রী গাসান সালামে রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ার বাফার জোন ও দক্ষিণ লেবাননে অভিযান; হিজবুল্লাহ সদস্যদের হত্যার দাবি ইসরাইলের
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তা বলয় এবং দক্ষিণ লেবাননে পৃথক অভিযান চালিয়ে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গতকাল শনিবার এই অভিযানগুলো চালানো হয়।

লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আরাঘচির আহ্বান
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব শর্ত, বিশেষ করে লেবাননসংক্রান্ত ধারাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলও এই সমঝোতা মেনে নিয়েছে, তাই লেবাননে তাদের হামলা বন্ধে ওয়াশিংটনকে দায়িত্ব নিতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন চুক্তিকে ‘বাতিল’ ঘোষণা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
লেবানন ও ইসরাইলের মধ্যে সই হওয়া যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম শনিবার এক বিবৃতিতে এই চুক্তিকে ইসরাইলের কাছে ‘আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক এই সমঝোতা স্বাক্ষরের একদিন পরই এমন কঠোর অবস্থান জানালো হিজবুল্লাহ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি চুক্তির পরদিনই দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা
লেবানন ও ইসরাইলের মধ্যে নিরাপত্তা সমঝোতা স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থায়ী শান্তির ভিত তৈরিতে লেবানন-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন
লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র একটি ত্রিপক্ষীয় প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী দেশ লেবানন ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী শান্তির ভিত তৈরি করা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইল ও লেবাননের কাঠামোগত চুক্তিতে সই
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর অবশেষে একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরাইল ও লেবানন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এটি স্বাক্ষরিত হয়।

লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা থাকবে: নেতানিয়াহু
লেবাননের দক্ষিণাঞ্চল, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য আইডিএফ সেনা মোতায়েন থাকবে বলে সাফ জানিয়েছে ইসরাইল। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) ইসরাইলের দক্ষিণে এক অনুষ্ঠানে দ্ব্যর্তভাবে এভাবেই নিজেদের অবস্থানের জানান দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ। অন্যদিকে, ইসরাইলকে অবশ্যই লেবাননের সমগ্র ভূখণ্ড থেকে স্বেচ্ছায় সরে যেতে হবে বলে আবারও সতর্ক করলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুর্দস কমান্ডার।

দেশে দেশে পবিত্র আশুরা পালন; কারাবালায় ইরাকের শিয়া মুসলিমদের শোক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারাবালায় ইমাম হোসেনের মাজার জিয়ারত ও শরীরে আঘাতের মাধ্যমে শোক পালন করেছেন ইরাকের শিয়া মুসলিমরা। ঐতিহ্য মেনে তেহরানের রাস্তায় তাবু পুড়িয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে দিনটি উদযাপন করছে ইরানবাসী। এছাড়াও ইয়েমেন ও লেবাননেও পালিত হচ্ছে পবিত্র আশুরা।

সংঘাত বন্ধে লেবানন-ইসরাইলের মধ্যে নতুন আলোচনার আভাস যুক্তরাষ্ট্রের
পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনার পর এমন মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। যদিও বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ফেরত দেবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তেল বাণিজ্য থেকে সাময়িকভাবে উঠিয়ে নিয়েছে নিষেধাজ্ঞা। এদিকে লেবাননে সংঘাত বন্ধে মঙ্গলবার লেবানন ও ইসরাইলের মধ্যকার নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘উপযুক্ত জবাব’ দেবে হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তারা এর ‘উপযুক্ত জবাব’ দেবে। হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতির এই হুঁশিয়ারির কথা ইরানের প্রেস টিভির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।