ইরান–লেবানন থেকে হামলায় আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত ইসরাইলিদের

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার পর ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই প্রতিহত করছে
ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার পর ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই প্রতিহত করছে | ছবি: রয়টার্স
0

ইরান ও লেবানন থেকে আসা হামলার মধ্যে লাখো ইসরাইলি রাতভর আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, অনেক ক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে জানা যায়, ধারাবাহিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে আগাম সতর্কবার্তা দেয়ার সক্ষমতা কমে যেতে পারে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় শনাক্ত করা কঠিন হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাতভর শুধু ইরান থেকেই অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া লেবানন থেকে ড্রোন হুমকিসহ একাধিক সতর্কসংকেত বেজেছে, যার মধ্যে কিছু ড্রোন ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশের গভীর এলাকায় পৌঁছেছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন:

ইসরাইল জানিয়েছে, ইরান থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে, বিশেষ করে বিস্ফোরণের পর খণ্ডিত হওয়া ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ইসরাইলের দাবি, হিজবুল্লাহ নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। দুইদিন আগে এমন একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে সামরিক স্থাপনা–সংবলিত বেইত শেমেশ এলাকায় আঘাত হানে, যা জনমনে উদ্বেগ বাড়িয়েছে।

এএম