লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২৯৪: এনএনএ

হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষের পর ইসরাইলি হামলায় বৈরুতের ক্ষতিগ্রস্ত ভবন
হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষের পর ইসরাইলি হামলায় বৈরুতের ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: রয়টার্স
0

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের (সোমবার, ২ মার্চ) থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:

এদিকে ইসরাইল লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। সবশেষ আজ (শনিবার, ৭ মার্চ) স্থানীয় সময় বিকেল চারটার দিকে নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

এএম