
আইন কানুন একই আছে; শুধু লোক বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনবল একই আছে, আইন কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি এসেছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে র্যাবের বিলুপ্তির কথা বলে তারা র্যাবকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পরিণত করেছে।

র্যাব বিলুপ্ত, এসআরবির যাত্রা শুরু; অপরিবর্তিত লোগোর নকশা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর পরদিন আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।

অস্ত্র ঠেকিয়ে বাসযাত্রীদের জিম্মি; র্যাবের হাতে আটক বাসমালিক জাবেদ
বাসে যাত্রী তুলে গলায় অস্ত্র ঠেকিয়ে করা হয় জিম্মি। তারপর মারধর ও অস্ত্রের মুখে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অবশেষে বাসের যাত্রী এক ইন্স্যুরেন্স কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় র্যাবের হাতে ধরা পড়েছে চক্রের এক সদস্য বাসের মালিক জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারী বাদল। যার বিরুদ্ধে ১০টিরও বেশি ডাকাতির মামলা রয়েছে। অপহরণে ব্যবহৃত বাস জব্দ এবং উদ্ধার করা হয়েছে অপহৃত ইন্স্যুরেন্স কর্মকর্তাকে।

র্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র্যাব এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

র্যাব বিলুপ্তিতে একমত; নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল সংসদে উত্থাপিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বিরোধীদলের আপত্তি এবং আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ঝিনাইদহে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহের মহেশপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এক অভিযানে নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত ‘উইনসেরাক্স’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিএল ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, গ্রেপ্তার ৩
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মুল হোতা জলিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় গ্রেপ্তার ৫
মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুল ও পিঞ্জিরা রাব্বিসহ পাঁচ সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।