
শান্তির আলোচনার মধ্যেই কিয়েভে হামলা, ক্ষতিগ্রস্ত বহুতল ভবন
মার্কিন প্রতিনিধি দলের সফর শেষ হতেই ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালালো রাশিয়া। রাতভর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে প্রাণ হারিয়েছেন দু’জন। আহত অন্তত ১০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বহুতল আবাসিক ভবন। হামলা থেকে প্রাণ বাঁচাতে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ভূ-গর্ভস্থ মেট্রো স্টেশনে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পরও পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়নি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ড্রোন নিয়ে বিবাদের জেরে সেন্ট পিটার্সবার্গে জার্মান দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া।

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ৪ বছরে সর্বোচ্চ
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যোগান ঝুঁকিতে পড়ায় খাদ্যপণ্যের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য, ২০২২ সালের আগস্টের পর সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে বেশি।

কৃষ্ণসাগরে ইউক্রেনগামী দুটি জাহাজে হামলা, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
কৃষ্ণসাগরে ইউক্রেনের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী দুটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে রুশ বাহিনী। আজ (শুক্রবার , ৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। রয়টার্সের বরাত দিয়ে আশ-শারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক উদ্যোগে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস রাশিয়ার
পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমন আশ্বাস দেন তিনি।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বানাতে ইরানকে গোপনে সহায়তা রাশিয়ার
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে হুমকিতে ফেলতে সক্ষম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া। ২০২৩ সালে শুরু হওয়া ‘সি৩৪০এল’ নামের এই প্রকল্পে ইরানকে র্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরিতে সহায়তা দেয়া হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুতিন-শি’র বৈঠকে সম্পর্ক জোরদারের বার্তা; মোদির কণ্ঠে সন্ত্রাসবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেই রাশিয়া ও চীনের সম্পর্ক জোরদার পুনর্ব্যক্ত করলেন পুতিন ও শি জিনপিং। সাংহাই কোঅপারেশন সংস্থা এসসিও-এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে এ কথা জানান দুই নেতা। এদিকে, শেহবাজ শরীফের উপস্থিতিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে শীর্ষ নেতাদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ইউক্রেনে টানা চারদিন রুশ ড্রোন বর্ষণ: ৩৮ জনের প্রাণহানি
রাশিয়ার বিরুদ্ধে টানা চারদিন ধরে কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে জেট চালিত ড্রোন হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির গোলাবারুদের গুদামে রুশ হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে, আহত অন্তত ৫২। এরমধ্যেই ন্যাটোর আর্কটিক সেন্ট্রি মিশনকে রাশিয়া সরাসরি হুমকি হিসেব দেখছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত অন্তত ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গুদামটিতে গোলাবারুদ রাখা ছিল বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

ইউক্রেনে মাসে ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা কর্মকর্তাদের
ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে যে পরিমাণ নতুন সেনা নিয়োগ করতে পারছে রাশিয়া, তার চেয়ে গড়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে দেশটি। পশ্চিমা কর্মকর্তাদের এক সামরিক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইডেনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন হবে ফিনল্যান্ডে
সীমান্ত নজরদারি ও ভূখণ্ড সুরক্ষায় ফিনল্যান্ডে গ্রিপেন যুদ্ধবিমান ও করভেট যুদ্ধজাহাজ মোতায়েন করবে সুইডেন। চলতি বছরের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে শুক্রবার জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।

কিয়েভে রাশিয়ার দফায় দফায় ড্রোন হামলা, নিহত ১
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় শুক্রবার দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কিছু গুদামঘর ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এই হামলা চালাচ্ছে। কিয়েভের বাইরে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর তিমুর তকাচেনকো। তিনি জানান, হামলায় ১৪টি গুদাম, ১৬টি বাড়ি ও ৩টি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন; ‘আগুনের সঙ্গে খেলছে’ বললো রাশিয়া
ইউক্রেনকে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ায় ব্রিটেনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো হুমকি দিয়ে বলেছে, এর জবাবে তারা ইউক্রেনের ভেতরে ও বাইরে যেকোনো ব্রিটিশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মস্কো সফর করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে হামলা না চালাতে ক্রেমলিনকে সতর্ক করেছেন বলে খবর এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।