যুদ্ধবিরতি
গাজায় মৃতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

গাজায় মৃতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

গাজায় কবরস্থানে জায়গা ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনিকে বাগান, তাঁবু, বিদ্যালয় ও হাসপাতালের আঙিনায় অস্থায়ীভাবে দাফন করতে হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান। আল জাজিরার প্রতিবেদনে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে জাহাজে হামলার নেপথ্যে ‘বেপরোয়া সন্ত্রাস’, দাবি রাশিয়ার

কৃষ্ণসাগরে জাহাজে হামলার নেপথ্যে ‘বেপরোয়া সন্ত্রাস’, দাবি রাশিয়ার

ইউক্রেনের সঙ্গে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির ধারণা শুক্রবার প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, প্রতিপক্ষকে বিরতি দেয়া ‘আধা পদক্ষেপের’ কোনো ভিত্তি তারা দেখতে পাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বাড়িয়েছে। এতে বিশ্ববাজারে শস্যের দাম বেড়ে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে বাগে আনতে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানকে বাগে আনতে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ নয়, এবার ইরানকে বাগে আনতে ভিন্ন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তেহরানের ওপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ এবং আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে হরমুজ প্রণালি নিয়ে ‘ভুল হিসাব-নিকাশের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান।

যুদ্ধবিরতি শেষ হতে চললেও স্থায়ী যুদ্ধ বন্ধে আসেনি কোনো সিদ্ধান্ত

যুদ্ধবিরতি শেষ হতে চললেও স্থায়ী যুদ্ধ বন্ধে আসেনি কোনো সিদ্ধান্ত

আগামী ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হতে চললেও, স্থায়ী যুদ্ধ বন্ধে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি ওয়াশিংটন-তেহরান। উল্টো দেশ দুটির মধ্যে মতবিরোধ যেন বেড়েই চলেছে। তাই দেশ দুটিকে একটি চুক্তিতে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে, হরমুজ যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল গেল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

দক্ষিণ লেবাননে দুই সেনা নিহতের পর পাল্টা হামলা ইসরাইলের

দক্ষিণ লেবাননে দুই সেনা নিহতের পর পাল্টা হামলা ইসরাইলের

দক্ষিণ লেবাননে বুধবার এক বিস্ফোরণে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। এর জবাবে চালানো ইসরাইলি হামলায় লেবাননের অন্তত একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার নতুন পর্ব চলাকালেই সীমান্তে এই সংঘাত ছড়িয়ে পড়েছে।

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে—ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে—ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ভালো আলোচনা’ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সারা দিন ধরে চলা এই আলোচনার মধ্য দিয়ে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ শিগগিরই অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবরে বুধবার এশিয়ার শেয়ারবাজারে উত্থান দেখা গেছে এবং জ্বালানি তেলের দাম কমেছে। এর আগে ওয়াল স্ট্রিটও রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি: বারবার হুমকি দিয়েও ব্যর্থ ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি: বারবার হুমকি দিয়েও ব্যর্থ ট্রাম্প

বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে আসছে বিপরীতমুখী বার্তা। বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক ও সমুদ পথকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্লান্ত করার দীর্ঘ কৌশল নিয়েছে ইরান। এদিকে, ট্রাম্প বারবার হুমকি দিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন।

ট্রাম্পের দাবি— ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু, অস্বীকার করছে তেহরান

ট্রাম্পের দাবি— ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু, অস্বীকার করছে তেহরান

বিশ্ব যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, তখন দুই পক্ষ থেকে এলো বিপরীতমুখী বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে চুক্তি আসন্ন এবং নতুন আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, তেহরান বলছে, তারা কোনো আলোচনায় নেই।

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪

ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ঘোষণা দেয়ার পরও টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটি ও দেইর আল-বালাহে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

গাজায় ফের ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সমঝোতার ঘোষণার একদিন পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রিত অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে ২৩ কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরাইল। স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে। এ নির্মাণকাজ গাজার বিভাজনকে আরও স্থায়ী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।