
ঐতিহাসিক অর্জনের পরই বড় পরীক্ষা, মরক্কোর নতুন নারী প্রধানমন্ত্রীর সামনে কঠিন সমীকরণ
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ার পর ফাতিমা এজাহরা এল মনসুরির সামনে এখন কঠিন রাজনৈতিক পরীক্ষা। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাকে একদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জোট গঠন করতে হবে, অন্যদিকে ২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের বিশাল যজ্ঞ সামলাতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা
মরক্কোর প্রথম এবং আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ফাতিমা ইজ্জাহরা আল মানসুরি। দেশের সরকারপ্রধান হিসেবে মঙ্গলবার ফাতিমার নাম ঘোষণা করেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

সেউতা সীমান্ত সংকট: আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর নিয়ম কঠোর করার প্রস্তাব স্পেনের
মরক্কো সীমান্ত পেরিয়ে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের জন্য আশ্রয় পাওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে স্পেন সরকার। দেশটির প্রস্তাবিত একটি অধ্যাদেশের খসড়ায় এই কড়াকড়ির কথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন বিতর্ক; মরক্কো-স্পেন ঘিরে বাড়ছে জল্পনা
মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফৌজি লেকজা দাবি করেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব পেতে যাচ্ছে মরক্কো। তার দাবি, বিশ্বকাপ ফাইনাল হবে মরক্কোর বেনসলিমানে! কিন্তু প্রশ্ন হলো ফিফা কি সত্যিই মরক্কোকে দিতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদার ম্যাচটি? নাকি শেষ হাসি হাসবে স্পেন?

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আয়ুব বুয়াদ্দি
লিল থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা।

সেউতায় অভিবাসী ঢলের সতর্কবার্তা উপেক্ষা করেছিল স্পেন
স্পেনের ছিটমহল সেউতায় ৭০ হাজারেরও বেশি অভিবাসীর ঢল নামার সপ্তাহখানেক আগে সীমান্তরক্ষীরা স্পেনের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বুদ্ধ হয়ে সমুদ্রপথে ক্রমেই বেশি মানুষ আসছেন এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছিলেন তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মরক্কোয় নতুন ‘অ্যানথেম’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মার্কিন স্টার্টআপ
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান এলাকায় গত সপ্তাহে নতুন ‘অ্যানথেম’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল সরাসরি পরীক্ষা চালিয়েছে মার্কিন স্টার্টআপ কোভেন্যান্ট ইন্ডাস্ট্রিজ। মার্কিন সেনাবাহিনী ও মরক্কোর সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেউতা সীমান্তে অভিবাসন ট্র্যাজেডি, মৃতের সংখ্যা ১০০
গত সপ্তাহে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতা সীমান্তে মরক্কো থেকে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর ব্যাপক ভিড় ও সীমান্ত পারের চেষ্টার সময় নিহত অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। যাদের অনেকেই সমুদ্রে ডুবে কিংবা পদদলিত হয়ে মানা গেছেন। শহরটির মেয়র জানান, এখনও তিন থেকে পাঁচ হাজার অভিবাসী এ শহরে অবস্থান করছেন।

সেউতা সংকটের পর সীমান্তে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসন সংকটের পর সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল (মঙ্গলবার, ৪ আগস্ট) এক ভিডিও কনফারেন্সে এ বিষয়ে একমত হন জোটের স্বরাষ্ট্রমন্ত্রীরা। এদিকে সেউতায় অবৈধভাবে প্রবেশ করা প্রায় ৭২ হাজার অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৭০ হাজারই মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

‘আদালতের রায়ের পরিণতি আগেই আঁচ করা উচিত ছিল স্পেনের’—মরক্কো
স্পেনের একটি আদালতের রায় অবৈধ অভিবাসন ঠেকানোর মূল প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। এর জেরেই গত সপ্তাহে উত্তর মরক্কোর সিউটা ছিটমহলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে বলে অভিযোগ করেছেন মরক্কোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার মতে, এই রায়ের সম্ভাব্য পরিণতি স্পেনের কর্তৃপক্ষের আগেই আঁচ করা উচিত ছিল। স্ট্রেইট টাইমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনে অভিবাসী ঢলকে ঘিরে নতুন বিতর্ক; আলোচনায় ট্রাম্প-নেতানিয়াহু
সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢলের পেছনে ট্রাম্প-নেতানিয়াহু কলকাঠি নাড়তে পারেন বলে মনে করেছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে স্পেনের তিক্ত সম্পর্কের কারণে মরক্কোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তেল-আবিব।

অবৈধভাবে সমুদ্রপথে সিউতায় পৌঁছানোর চেষ্টা; প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার
উন্নত জীবনের স্বপ্ন দেখতে গিয়ে প্রাণ হারালেন মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন ওমর এল আজিজি। অবৈধভাবে সমুদ্রপথে স্পেনের সিউতা শহরে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মরক্কোর ফুটবল অঙ্গনে।