প্রেসিডেন্ট
ইথিওপিয়ার প্রেসিডেন্টের স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইথিওপিয়ার প্রেসিডেন্টের স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইথিওপিয়ার প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার প্রেসিডেন্টকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ ক‌রে‌ছেন। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। দীর্ঘ ৫ মাস রাজনৈতিক অচলাবস্থার পর গতকাল (শনিবার, ১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন নিজার আমেদি। পরে সাদ্দামের পতনের পর ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননে গত বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরাইলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন— সিএনএনের প্রতিবেদন

গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন— সিএনএনের প্রতিবেদন

সিচুয়ান প্রদেশে গোপনে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন। উপগ্রহচিত্র এবং সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে সিএনএন-এর অনুসন্ধানী প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ উৎপাদনে ব্যবহৃত অবকাঠামোর আলামত পাওয়া গেছে। এ অবস্থায় চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একটি চুক্তির বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা জোরালো হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিয়ানমারের সামরিক পদ থেকে পদত্যাগ করলেন মিন অং হ্লাইং

মিয়ানমারের সামরিক পদ থেকে পদত্যাগ করলেন মিন অং হ্লাইং

মিয়ানমারের সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার দেশ কখনোই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ‘মধ্যস্থতার’ ইঙ্গিত দিলেন ইরান প্রেসিডেন্ট

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ‘মধ্যস্থতার’ ইঙ্গিত দিলেন ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি সমাধানে যেসব মধ্যস্থতার আলোচনার চেষ্টা চলছে, তা যাদের কারণে এ সংঘাত শুরু হয়েছে, তাদের দিক থেকে হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, তিনি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকেই ‘ইঙ্গিত’ করে এ বার্তা দিয়েছেন।

আমাদের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: ইরানের প্রেসিডেন্ট

আমাদের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের সশস্ত্র বাহিনী তাদের ‘শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে’ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (রোববার, ১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এমন দাবি করেন।

ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন

ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন বলে জানিয়েছে ফার্স নিউজ।

৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে ইন্টার মায়ামি

৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে ইন্টার মায়ামি

আগামী ৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) কাপ শিরোপা জেতার পুরস্কার স্বরূপ এ সম্মান পেতে যাচ্ছে ইন্টার মায়ামি।

তিন দেশের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

তিন দেশের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্বাহী আদেশের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের তিনটি আঞ্চলিক শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের এক বিশেষ ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় আসা শাখাগুলো হলো মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড।

ট্রুথ সোশ্যালে পোস্ট, ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ট্রাম্প!

ট্রুথ সোশ্যালে পোস্ট, ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করা একটি ছবি পোস্ট করেছেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক বিভিন্ন নাটকীয় ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এ ডিজিটাল ছবি শেয়ার করেন।