
এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দিয়েছে জাতিসংঘ
স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণে আরও তিন বছরের সময় দিয়েছে জাতিসংঘ। গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে প্রস্তাবটি পাস হয়। ফলে চলতি বছরের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। এটিকে জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য উল্লেখ করে সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান জানান, রোডম্যাপ অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উত্তরণের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হবে সরকার।

ইরানে ফের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রস্তুতি নিচ্ছে তেহরান
ইরানে ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আর ইসরাইলের সাধারণ নির্বাচন সামনে রেখে স্থগিত রাখা হয়েছে হামলা। হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে তেহরানও। এরই মধ্যে ইরান সীমান্তে যুদ্ধবিমান উড়িয়ে সামরিক শক্তি জানান দিয়েছে ইসরাইল। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিলেও দেশটির সঙ্গে আলোচনা অব্যাহত বলে দাবি করেছেন ট্রাম্প। যদিও তেহরানের দাবি পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয়, জানান ইরানি প্রেসিডেন্ট।

নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হৃদরোগে আক্রান্ত মাদুরোর স্ত্রী; মার্কিন কারাগার থেকে গৃহবন্দী রাখার আবেদন
গুরুতর হৃদরোগের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি ও নিউ ইয়র্কে গৃহবন্দী থাকার আবেদন জানিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তার আইনজীবীরা এ বিষয়ে বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবেন।

যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব; নিউ ইয়র্কে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ বাড়তে থাকায় নিউ ইয়র্ক রাজ্যে এক মাস বিপর্যয়কালীন জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মুখে রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল সোমবার (৫ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই অবস্থা জারি রাখার ঘোষণা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয়ার ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় নিউ ইয়র্কে ফের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজকের (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) মধ্যে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান জানতে চায় তেহরান।

ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো
শক্তিশালী নর’ইস্টার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো। নিউ ইয়র্ক-নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়তার আশ্বাস ইউনিসেফের
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিসেফ। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ প্লাজায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টো এ আশ্বাস দেন।

আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

ঢাকায় কার্যালয় খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।