
ঢাকার ৬ মামলার একটিতে শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হবে: ডিএমপি
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে বনানী ও উত্তরাসহ ঢাকায় মোট ৬টি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ট্রাইব্যুনালে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ও গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন
বৈষম্যবিরোধী মামলায় ডিজিএফআইফের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) আদালতে এ আবেদন করে ডিবি।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) খালেদকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। গতকাল (সোমবার, ২৩ মার্চ) দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় ছরোয়ারকে গ্রেপ্তার দেখালো ডিএমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ছরোয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়ছে এবং সেগুলোর ফরেনসিক পরিক্ষা করা হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ ঘটনায় ছরোয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান তিনি।

‘জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি ডিবি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

শীর্ষ সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: ডিবি
বিদেশে অবস্থানরত ‘শীর্ষ সন্ত্রাসী’ দিলীপ ওরফে বিনাশের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির (৪৪) হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মানিকগঞ্জে মুদি দোকানি হত্যায় গ্রেপ্তার ১
মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকায় মুদি দোকানি নুরজাহান বেগম হত্যার ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সারওয়ার আলম।

৫ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইলফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িত পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার উত্তরের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

বিপুল ইয়াবাসহ যাত্রাবাড়ীতে মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (মঙ্গলবার,৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২)।