
ঈদ ঘিরে কক্সবাজারে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি, বাড়ছে নিরাপত্তা নজরদারি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ঈদের জামাত, পর্যটকদের নিরাপত্তা, পশুর বর্জ্য অপসারণ, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কোরবানির হাটে ছিনতাই ঠেকাতে ‘ক্যাশলেস লেনদেনের’ পরামর্শ র্যাব ডিজির
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পশুর হাটগুলোতে নগদ টাকার বড় অঙ্কের লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের অভিযোগ
ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

হিলিতে বিকাশকর্মীকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই
দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ওই বিকাশ কর্মী।

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ৫ মে) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

ইয়েমেন থেকে আবারও তেলের ট্যাঙ্কার ছিনতাই সোমালিয়ান জলদস্যুদের
১০ দিনের ব্যবধানে ইয়েমেন উপকূল থেকে আরও একটি তেলের ট্যাঙ্কার ছিনতাই করেছে সোমালিয়ান জলদস্যুরা। বিবিসি জানিয়েছে, এমটি ইউরেকা নামের জাহাজটি ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী এডেন উপসাগর পার করে সোমালিয়ার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই
৫২ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক কর্মকর্তা ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

টাঙ্গাইলে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৪
টাঙ্গাইলে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

পেয়াঁজ ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) ভোরে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর ডোলভিটাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

৩ কোটি মানুষের শহরে ৩৩ হাজার পুলিশ: দিনে-দুপুরে অপরাধে আতঙ্কিত ঢাকা
রাত নয় দিনের আলোয় প্রকাশ্যে তাড়া করে করা হচ্ছে হত্যা, চাঁদাবাজি আর ছিনতাই। অথচ প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষের এ মেগাসিটি ঢাকার নিরাপত্তার দায়িত্বে মাত্র ৩৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্য মতে, ঢাকা শহরের কোথাও কোথাও ৮ হাজার মানুষের জন্য কাজ করছেন একজন পুলিশ। অপরাধের তুলনায় চালু আছে সীমিত সংখ্যক টহল ব্যবস্থা।

টাঙ্গাইলে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩, ১৭টি মোবাইল উদ্ধার
টাঙ্গাইল শহরে সংঘটিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই ও চুরি হওয়া আইফোনসহ ১৭টি মোবাইল উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তৎপরতা; কী পরিকল্পনায় এগোচ্ছে সরকার?
ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুলিশে কাজের গতি বেড়েছে, টহল বাড়ার কারণে কমেছে ছিনতাই, বখাটেদের দৌরাত্ম্য; অরাজকতা বন্ধে করা হচ্ছে মব-সন্ত্রাসীদের তালিকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, সরকারের প্রধান লক্ষ্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।