Recent event
ক্রীড়াঙ্গন
ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে সরকার: আমিনুল হক

ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে সরকার: আমিনুল হক

প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গতকাল নিয়োগ পেয়েছেন আমিনুল হক। মন্ত্রিসভার বৈঠকে প্রথম কর্মদিবসে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত করতে কাজ করবে সরকার।’ আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নতুন শুরুর অপেক্ষায় ক্রীড়াঙ্গন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নতুন শুরুর অপেক্ষায় ক্রীড়াঙ্গন

দীর্ঘদিনের পুরাতন এক ছক ভেঙে নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ। পুরো জাতির মতো ১২ ফেব্রুয়ারির নির্বাচন আর নতুন গণতান্ত্রিক সরকারের অপেক্ষা ক্রীড়াঙ্গনেও। কেউ চাইছেন নতুন শুরু, কেউ চান অতীতের বিচার। এখন টিভিকে ক্রীড়াঙ্গনের মানুষরা জানালেন নির্বাচন ঘিরে নিজেদের প্রত্যাশার কথা।

সাফল্য-বিতর্ক নিয়ে ২০২৫: ক্রীড়াঙ্গনে আলোচনায় ফুটবল

সাফল্য-বিতর্ক নিয়ে ২০২৫: ক্রীড়াঙ্গনে আলোচনায় ফুটবল

দেখতে দেখতে শেষের পথে ২০২৫ সাল। বিদায়ী বছরে দেশের ক্রীড়াঙ্গনে বছরজুড়ে আলোচনায় ছিল ফুটবল। নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই এসেছে সাফল্য, তবে ছিল বিতর্কও। বহু আলোচনার জন্ম দেয়া ২০২৫ সালে দেশের ফুটবলে ঘটে যায় অনেক ঘটনা।

এসএ গেমস পেছালো ২২ মাস

এসএ গেমস পেছালো ২২ মাস

আচমকাই বন্ধ এসএ গেমস। আয়োজক দেশ পাকিস্তানের প্রস্তুতি ঘাটতি আর নিরাপত্তা ইস্যুতে ২২ মাস পিছিয়ে ২০২৭ সালের নভেম্বরে নেয়া হচ্ছে গেমসের সূচি। এমন সিদ্ধান্তে স্থবিরতা নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিদায় নিয়েছেন সাঁতারের মিশরীয় কোচ। থেমে আছে টেবিল টেনিসের ক্যাম্প। একই অবস্থা ব্যাডমিন্টন, বক্সিংয়েও।

ক্রীড়াঙ্গনকে সারাবিশ্বে তুলে ধরতে সাংবাদিক-ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান

ক্রীড়াঙ্গনকে সারাবিশ্বে তুলে ধরতে সাংবাদিক-ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে সাংবাদিক ও ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে স্পোর্টস সেন্টার ও স্পোর্টস এডুকেশন চালু করতে চান বুলবুল। অন্যদিকে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান বাফুফে সভাপতি। আজ (সোমবার, ৩ নভেম্বর) ক্রীড়ালেখক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনের বক্তব্য

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনের বক্তব্য

‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’—এমন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রতিবেদনের বিষয়ে বিওএ এক বিবৃতিতে জানিয়েছে, এ খবর সত্যনির্ভর নয় এবং এতে বিভ্রান্তি ছড়িয়েছে।

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা উপদেষ্টার

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা উপদেষ্টার

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে জানিয়েছেন, খেলাধুলার বিকেন্দ্রীকরণ করে ঢাকা থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে সরকার। গণমাধ্যমে আসিফ মাহমুদ আরো বলেন, আর্থিক সংকট কাটাতে ফেডারেশনগুলোতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার।

‘জেলা-বিভাগীয় পর্যায়ে ক্রীড়ায় অবহেলা করলে দায়িত্ব নেয়া উচিত নয়’

‘জেলা-বিভাগীয় পর্যায়ে ক্রীড়ায় অবহেলা করলে দায়িত্ব নেয়া উচিত নয়’

বোর্ড পরিচালক হওয়ার পর যারা জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার কথা ভুলে যান তাদের দায়িত্ব নেয়াই উচিত নয় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। আজ (শনিবার, ৩ মে) বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পতিত সরকারের আমলে যারা ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন সংগঠকরা। এসময় দেশের খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণাও দেন তারা।

শুরু হচ্ছে জাতীয় ভলিবল দলের ক্যাম্প, বাড়বে ব্যস্ততা

শুরু হচ্ছে জাতীয় ভলিবল দলের ক্যাম্প, বাড়বে ব্যস্ততা

নতুন পরিকল্পনা অ্যাডহক কমিটির

চলতি মাস থেকেই শুরু হচ্ছে জাতীয় ভলিবল দলের ক্যাম্প। আন্তর্জাতিক সফরের ব্যস্ততা শুরু হবে এ মাস থেকেই। ভলিবল খেলাকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা। এদিকে নতুন কমিটির কাছে প্রত্যাশার কথাও তুলে ধরেন খেলোয়াড়রা।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প নেবে চীন: স্থানীয় সরকার উপদেষ্টাকে রাষ্ট্রদূত

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প নেবে চীন: স্থানীয় সরকার উপদেষ্টাকে রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি কর্পোরেশনেই যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন।

জাতীয় দলের হকি খেলোয়াড় তৈরি হওয়া ক্লাব বেহাল দশায়

জাতীয় দলের হকি খেলোয়াড় তৈরি হওয়া ক্লাব বেহাল দশায়

ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতির দেশে হকির নামে এলাকার নামকরণ! বিস্ময়কর এই ঘটনাই ঘটেছে সিলেটে। স্থানীয় হকি ক্লাব মৌসুমীর নামে নামকরণ করা হয়েছে একটি এলাকার। এই একটা ক্লাবই যেন বাঁচিয়ে রেখেছে পুরো জেলার হকিকে। যদিও একসময় জাতীয় দলের খেলোয়াড় তৈরি হওয়া ক্লাবটির এখন বেহাল দশা।

শ্যুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই অভ্যুত্থান দমাতে: ক্রীড়া উপদেষ্টা

শ্যুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই অভ্যুত্থান দমাতে: ক্রীড়া উপদেষ্টা

শ্যুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দমাতে। আর ফেডারেশনের কর্তাব্যক্তিদের সম্মতিতেই তা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ১৯ এপ্রিল) বিকেলে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্‌বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।