
মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে কূটনীতি ‘অপরিহার্য’: ইইউ
ইসলামাবাদে স্থগিত আলোচনার বিষয়ে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যের সংঘাতে শান্তিচুক্তি খুঁজে পেতে কূটনীতি ‘অপরিহার্য’—এ কথা বলেছেন ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আপাতত সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা নেই: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে, আলোচনা আন্তরিকভাবে শেষ হলেও তা চূড়ান্ত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র যেহেতু এটিকে ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ বলে উল্লেখ করেছে, তাই অন্তত স্বল্পমেয়াদি সরাসরি আলোচনার সম্ভাবনা আর নেই। এমনটাই জানিয়েছে আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদন।

ভালো উদ্দেশ্য, তবু যুক্তরাষ্ট্রে আস্থা নেই ইরানের—গালিবাফের বার্তা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ৭১ সদস্যের ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আজ (শনিবার, ১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তুরুস্কের তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে প্রবেশ করছে। মেহর নিউজ এজেন্সির বারত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের
‘বেইজিং যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এমন মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিমান হামলার মধ্যে আলোচনায় অনাগ্রহ ইরানের
যুক্তরাষ্ট্রকে ইরানের বৈধ অধিকার স্বীকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য ইরানি কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ঘিরে ‘সূক্ষ্ম ভারসাম্যে’ নীতিতে ফ্রান্স
ইরানে ১ হাজার ২০০ জনের বেশি নিহত হওয়ার পরও চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ নিয়ে ফ্রান্স সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে।

স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে কূটনৈতিক উদ্যোগের কথা এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে সংলাপের উপযোগী পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্সির এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএনপির পররাষ্ট্রনীতির স্লোগানও ‘সবার আগে বাংলাদেশ’; দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিনিয়োগই চ্যালেঞ্জ
বিএনপি সরকারের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি। তবে সেখানে প্রতিবেশী ও পরাশক্তিদের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন সরকারের? বিশ্লেষকদের মতে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিতে হবে নতুনদের। একই সঙ্গে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্য বজায় রেখে কূটনীতিতে সমতা ফেরাতে হবে।

চীন-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সফরের কথা জানালেন ট্রাম্প
চলতি বছর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প নিজেই এসব তথ্য জানান।

ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে নিজের প্রেসিডেন্সি হুমকির মুখে ফেলবে ট্রাম্প?
নির্বাচনে ঘোষণা দিয়েই এসেছিলেন যে, যুদ্ধ নয়, সারাবিশ্বে শান্তি চান তিনি। কিন্তু মিত্র ইসরাইলের কারণে শেষ পর্যন্ত হয়তো এ অবস্থান নড়বড়ে হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইউক্রেনের গতিপথ বদলে এর মধ্যেই হাজার হাজার সমরাস্ত্র গেছে মধ্যপ্রাচ্যে। কূটনীতিকরা বলছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে হুমকিতে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিও।

পাল্টাপাল্টি হামলায়ও থেমে নেই ইউক্রেন-রাশিয়ার কূটনীতি
রাশিয়ার সামরিক ঘাঁটিতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পেরিয়েছে ৩ দিন। অথচ এখনো টক অফ দ্য ওয়ার্ল্ড ‘অপারেশন স্পাইডার ওয়েব’। ক্রেমলিন বলছে, হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্টকে অবগত করা হয়েছে। বর্তমানে পুতিনের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে হোয়াইট হাউজের দাবি, হামলার আগে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে কিছুই জানায়নি ইউক্রেন।