দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন সার্জিও রোমেরো। আর্জেন্টিনার ইতিহাসে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ৯৬ ম্যাচ খেলেছেন তিনি। ৩৯ বছর বয়সে তুলে রাখলেন গ্লাভস জোড়া।
আরও পড়ুন:
২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালের টাইব্রেকারে তার নায়কোচিত পারফরম্যান্স আজও স্মরণীয়। লিওনেল মেসিদের সঙ্গে জিতেছেন অলিম্পিক স্বর্ণও।
২০১৫ ও ‘১৬ কোপা ফাইনালেও ছিলেন আলবিসেলেস্তাদের গোলবার সামলানোর দায়িত্বে। আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। তবে ফুটবল ছাড়ছেন না রোমেরো। এবার কোচ হিসেবে শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। ‘চিকিতো’কে এখন ডাগআউটে দেখার অপেক্ষায় ভক্তরা।





