প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—
আরও পড়ুন:
ড. এ এফ এম মাসুম রব্বানী, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা; মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ; মহা. আশরাফুজ্জামান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর (বর্তমানে পলাতক); এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মোহাম্মদ আবুল ফয়েজ ডিআইজি, নৌ পুলিশ; মো. মনিরুল ইসলাম,ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মাহফুজুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর); মো. মুনিবুর রহমান, ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স; মো. ইকবাল হোসেন অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়; শামীমা বেগম, ডিআইজি, পুলিশ অধিদপ্তর; মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, পুলিশ টেলিকম; ও সালমা বেগম, ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।
প্রজ্ঞাপনে চাকরির বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাপ্রাপ্ত হবেন বলে জানানো হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





