ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো
৩৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন আর্জেন্টিনার হয়ে তিনটি আন্তর্জাতিক ফাইনাল খেলা গোলরক্ষক সার্জিও রোমেরো। খেলোয়াড়ি জীবন ছেড়ে এবার কোচিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গতকাল (সোমবার, ১৬ মার্চ) ফরাসি সংবাদমাধ্যম লেকিপ তার অবসরের খবরটি নিশ্চিত করেন।