চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ (মঙ্গলবার, ১৭ মার্চ)। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে রাত ২টায় মাঠে নামবে আর্সেনাল, চেলসি, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো হট ফেভারিট দলগুলো।

শেষ আটের সমীকরণ মেলাতে অসম্ভবকে সম্ভব করতে হবে ম্যান সিটির। ঘরের মাঠে মাদ্রিদকে হারাতে হবে চার বা ততোধিক বেশি গোলে।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে তিন গোলে জয়ের পর কখনো বাদ পড়েনি মাদ্রিদ। টুর্নামেন্ট সর্বোচ্চ ১৫ বার শিরোপা জয়ী মাদ্রিদ তাই বেশ নির্ভার।

আরও পড়ুন:

ম্যান সিটির মতো একই দশা আরেক ইংলিশ জায়ান্ট চেলসিরও। প্রথম লেগে পিএসজির কাছে ৫-২ গোলে হারায় শেষ লেগে চেলসিকে ন্যূনতম চার গোল ব্যবধানে জিততে হবে। লেভারকুসেনের মাঠে ১-১ এ ড্র করে আসা আর্সেনালের জন্য জয়ের বিকল্প নেই।

প্রিমিয়ার লিগ টপারদের অভয় দিচ্ছে ঘরের মাঠে তাদের অতীত পরিসংখ্যান। নিজেদের মাটিতে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বশেষ ২২ ম্যাচে মাত্র একটিতে হেরেছে গানাররা।

এসএস