আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্পেন ও আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ ম্যাচ। তবে এখন সেই ম্যাচের নতুন সময়সূচি এখনও নির্ধারণ হয়নি। কিউএফএ জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন:
এর আগে, এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলোও স্থগিত করেছে। কিউএফএ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।





