
আন্তর্জাতিক মঞ্চে ফর্টিস এফসির নতুন ইতিহাস
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও নতুন ইতিহাস লিখলো ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের বাঁচা-মরার লড়াইয়ে কিরগিজস্তানের পরাশক্তি মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছেন মাসুদ পারভেজের শিষ্যরা।

এএফসি চ্যালেঞ্জ লীগে ফর্টিস ও পুলিশ এফসি: এশিয়ার মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার আঙিনায় প্রথমবারের মতো পা রাখছে বাংলাদেশের দুই ক্লাব ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ সামনে রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই দলের ফুটবলাররা।

ফিফার ভেতরেই ইনফান্তিনো বিরোধী বিদ্রোহের গুঞ্জন
ফিফার ভেতরেই এখন বিদ্রোহের সুর। ফুটবলের শীর্ষ পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দিতে জুরিখের ফিফা কার্যালয়ের ভেতরে বিদ্রোহের পরিকল্পনা করছেন একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। চাঞ্চল্যকর এমনই এক তথ্য হাজির করেছে ক্রীড়া ইতালির এক গণমাধ্যম। ফিফা সভাপতি ইনফান্তিনোর ভবিষ্যৎ এবং সম্ভাব্য আগামী ফিফা প্রধান দুটোই এখন ফুটবল বিশ্বে আলোচনার খোরাক।

বয়কটের চাপে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত বাতিল ফিফার
বিশ্ব ফুটবলে তীব্র বিরোধিতা আর অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের অংশীদারত্ব বা স্বত্ব ১৫ বিলিয়ন পাউন্ডে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ফিফা। উয়েফা, কনকাকাফ এবং এএফসির ফিফা বয়কটের হুমকির মুখে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো।

ইনফান্তিনোর কারণে উয়েফা-কনকাকাফের পর বিশ্বকাপ বয়কটে এশিয়াও
উয়েফা এবং কনকাকাফ অঞ্চলের পর ফিফা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির ভাষ্য, ফিফার অধীনে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান তৈরি একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো।

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনায় ধাক্কা, এবার এএফসিরও ‘না’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘উচ্চাভিলাষী পরিকল্পনা’ বড় ধরনের বাধার মুখে পড়েছে। ইউরোপ ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থার পর এবার বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলেতে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (শুক্রবার, ২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি দেশটিতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

কাতারে সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতের পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

এশিয়ান কাপের প্রস্ততি: সিডনিতে শুরু নারীদের আনুষ্ঠানিক অনুশীলন
নারী এশিয়ান কাপের প্রস্ততি নিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ঘাম ঝরিয়েছেন এশিয়ান ফুটবল কাউন্সিল-এএফসির নির্ধারিত মাঠে। আর তাতে বেশ ফুরফুরে মেজাজেই আফঈদারা। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন ভালোভাবেই, পাশাপাশি দলে নেই ইনজুরির শঙ্কাও।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব: বড় জয় দিয়ে শুরু বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় পায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এশিয়ান কাপ বাছাইয়ে নভেম্বরে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত
নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচ সামনে রেখে আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের। সন্ধ্যায় দলের ম্যানেজার আমরে খানের কাছে রিপোর্টিং করবে প্রাথমিক তালিকায় থাকা ফুটবলাররা।

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছে প্রথম দিনের অনুশীলন করে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। গত (মঙ্গলবার, ২১ অক্টোবর) সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।