প্রতিপক্ষ দলে জয়সূচক গোলটি করেন মার্তিন সাত্রিয়ানো। বাঁ হাটুর চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নামে রিয়াল। শুরুতে আক্রমণে প্রতিপক্ষের গোলরক্ষককে ভয় ধরায় ভিনিসিয়াস জুনিয়ুর।
তবে রিয়ালের আক্রমণের মাঝেই দারুণ এক সুযোগ পেয়ে এগিয়ে যায় গেতাফে। প্রথমার্ধ শেষের আগে রিয়াল সমতায় ফেরার সুযোগ পেলেও তা রুখে দেন গেতাফের গোলরক্ষক।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে রক্ষণ এবং আক্রমণ শক্তিশালী করতে তিন পরিবর্তন করেন কোচ আলভারো আরবেলোয়ার। তবে ডিন হুইসেন, দানি কারভাহাল ও রদ্রিগো মাঠে নেমেও গেতাফের রক্ষণভাগ জোরালো করায় জাল খুঁজে পায়নি রিয়াল।
এ হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান হলো চার। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা পরে অবস্থান রিয়ালের।





