Recent event

বছরের শেষ ম্যাচে ব্রাজিলের হতাশার ড্র

ব্রাজিল-তিউনিশিয়া ম্যাচের একটি মুহূর্ত
ব্রাজিল-তিউনিশিয়া ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আরও একবার হোঁচট খেলো ব্রাজিল। এবার তিউনিশিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতায় ম্যাচ শেষ করলো সেলেসাওরা। এতে বছরের শেষ ম্যাচে জয় বঞ্চিত হলো কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচে দুই দল সমান তালে লড়াই শুরু করলেও শুরুতেই লিড নেয় তিউনিশিয়া। ম্যাচের ২৩ মিনিটে আলি আবদির থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় গোল করেন হাজেম মাসতৌরি।

আক্রমণে পিছিয়ে থাকলেও ভিআরের সহায়তায় ৪৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি জাতীয় দলের হয়ে প্রথমবার পেনাল্টি নিতে আসা এস্তেভাও উইলিয়ান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি এস্তেভাওয়ের ৫ম গোল।

আরও পড়ুন:

তবে ৭৮ মিনিটে আরও একটি পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি লুকাস পাকেতা। বাজে শটে বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি।

শেষ দিকে এস্তেভাওয়ের আরও একটি শট বার পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও কিছু সুযোগ পেলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। এতে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এসএইচ