তুর্কি গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে মালাতিয়া প্রদেশের একটি সড়কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র বহনকারী যান চলতে দেখা গেছে।
আরও পড়ুন:
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার তথ্য সরবরাহকারী কুরেচিক ঘাঁটির কাছে এ ব্যবস্থা স্থাপন করা হবে।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়, গত সপ্তাহে তুরস্কের দিকে আসা দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ওই ঘাঁটি সহায়তা করে। ইরান তুরস্ককে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তাদের যুদ্ধ চলছে না।





