সৌরভ গাঙ্গুলী ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রী ডোনা
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রী ডোনা | ছবি: সংগৃহীত
0

ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআইয়) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে বেনামী চিঠি আসলেও প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়া হয়নি। তবে গতকাল (সোমবার, ১০ আগস্ট) তার কার্যালয়ে আসা দুটি চিঠিতে সৌরভ ও ডোনা গাঙ্গুলীসহ পরিবারের সদস্যদের সরাসরি মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এ ঘটনার পর সৌরভ গাঙ্গুলীর ম্যানেজারের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই গুরুত্বের সঙ্গে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হুমকির চিঠিগুলো সম্ভবত উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া থেকে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

চিঠির ভাষা, প্রেরকের উৎস এবং কুরিয়ারের বিবরণ খতিয়ে দেখার পাশাপাশি একটি মোবাইল নম্বর ট্র্যাকিংয়ে রাখা হয়েছে। চিঠিগুলো একই ব্যক্তির পাঠানো কি না এবং হুমকির আসল উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

জেআর