প্রধানমন্ত্রী আইনবিষয়ক উপপ্রধানমন্ত্রীকে দ্রুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এই আইনে অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ কঠোরতর করা এবং শাস্তি কয়েকগুণ বাড়ানোর কথা বলা হয়েছে। পুলিশকে নতুন করে আগ্নেয়াস্ত্র কেনার অনুমতি নবায়ন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আনুতিন বর্তমান আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নিবন্ধিত আগ্নেয়াস্ত্র বাড়িতে রাখতে হবে এবং প্রকাশ্যে বহন করা যাবে না। অবৈধ আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রের কাছে জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা চলছে বলে তিনি জানান।
গত সপ্তাহে ব্যাংককের উপকণ্ঠে ওই কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর স্কুলে গিয়ে আরও ছয়জনকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে। প্রায় চার বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে ঘটা সবচেয়ে ভয়াবহ গণহত্যাকাণ্ড এটি।
স্মল আর্মস সার্ভে-এর ২০১৭ সালের হিসাবে, থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের হাতে আনুমানিক ১ কোটি ৩ লাখ আগ্নেয়াস্ত্র রয়েছে। প্রতি ১০০ জনে প্রায় ১৫টি বন্দুক রয়েছে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।
এদিকে শিক্ষামন্ত্রী মন্ত্রিসভায় স্কুল নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় সবাইকে অবৈধ বস্তু ও অস্ত্রের জন্য তল্লাশি করা।





