তারুবা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৫৫ রানের লিড উইন্ডিজদের

তারুবা টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
তারুবা টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ | ছবি: সংগৃহীত
0

জাস্টিন গ্রিভসের রেকর্ডগড়া বোলিংয়ে তারুবা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৫৫ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

লিড নিয়েও খুব বেশি স্বস্তিতে নেই স্বাগতিকরা। তৃতীয় দিনের শেষে উইন্ডিজদের সংগ্রহ ৭ উইকেটে ১২৬ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ছাড়া আর কেউই ৩০-এর বেশি স্কোর করতে পারেননি।

মোহাম্মদ আব্বাসের ৩ উইকেট এবং খুররাম শেহজাদের ২ উইকেটের দিনে লিড নিয়েও চাপে থাকছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

আরও পড়ুন:

এর আগে, পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৮২ রানে। ইতিহাসের প্রথম বোলার হিসেবে গ্রিভস টানা ৫ ওভারে কোনো রান না দিয়েই উইকেট শিকার করেছেন।

পাকিস্তান নিজেদের শেষ ৫ উইকেট হারায় ১৫ রানের ব্যবধানে। তাতেই ২৯ রানের লিড পেয়ে যায় ক্যারিবিয়ানরা।

এসএইচ