
ক্রিকেট থেকে নিষিদ্ধ উইন্ডিজ পেসার সিয়ার্লস
বার্বাডোজের ঘরোয়া টি-টেন লিগ ‘বিম-১০’-এ দুর্নীতির অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাভন সিয়ার্লস। তাকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছেন দলের মালিক চিত্রঞ্জন রাঠোর এবং কর্মকর্তা ট্রেভন গ্রিফিথও।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্বকাপ শেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ দেশে ফিরবেন ক্রিকেটাররা
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সামরিক সংঘাতের প্রভাবে বিশ্বকাপ ক্যাম্পেইন শেষে আইসিসির বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চলমান সংঘাতের কারণে খানিকটা বিপাকেই পড়েছে আয়োজক দেশ ভারত।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ভারতে আটকা ক্যারিবীয় ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং আকাশসীমা সীমিত হয়ে পড়ার প্রভাবে ভারতে আটকা পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর নিজ দেশে ফেরার কথা থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আপাতত কলকাতা ও দিল্লিতেই অবস্থান করতে হচ্ছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘোষিত কোয়ার্টার ফাইনালে সাঞ্জু স্যামসনের বীরোচিত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। গতকাল (রোববার, ১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

সুপার এইটের ম্যাচে প্রোটিয়া ঝড়ে ‘কুপোকাত’ ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা।

আফগানিস্তান সিরিজে উইন্ডিজ দলে বড় পরিবর্তন
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার শেই হোপ, রোস্টন চেইস, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন।

মাউন্ট মঙ্গানুই টেস্ট: উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে এ মৌসুম ঘরের মাঠে খেলার পর্ব শেষ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টেস্টে ৩২৩ রানের জয়ে ২–০ ব্যবধানে সিরিজও জিতলো কিউইরা।

মাউন্ট মঙ্গানুই টেস্ট: বড় সংগ্রহে ম্যাচে নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের থেকে ১৯৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে কিউইদের ৫৭৫ রানের বিশাল সংগ্রহের পর ৬ উইকেট হারিয়ে ৩৮১ রানে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে ভালো শুরু ওয়েস্ট ইন্ডিজের
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাবে ভালো শুরু পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ১১০ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়
জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে মাত্র তিন দিনেই ওয়েলিংটন টেস্টে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ব্ল্যাকক্যাপরা।

টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। তবে ১৭তম ওভারের কিংকে এলবিডব্লুর ফাদে ফেলে জুটি ভাঙেন নিউজিল্যান্ডের বোলার টিকনার।

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্র
ক্রাইস্টচার্চ টেস্টে জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে করেছে ৪৫৭ রান। ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এ ড্র উইন্ডিজদের জন্য ছিল জয়ের সমান।