
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

চোটের ধাক্কায় সিরিজ থেকে ছিটকে গেলেন ফার্গুসন
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। ডান পায়ের পেশিতে চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ম্যাথু ফিশার।

শেষ টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের
তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইন্ডিজ
শেই হোপের বিধ্বংসী সেঞ্চুরি, সঙ্গে কেমো পলের পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ২৪ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘স্টান্টবাজি’?
নিরাপত্তার অজুহাতে ক্রিকেট দলকে বাংলাদেশে না পাঠালেও নিজ দেশের অন্য খেলোয়াড়দের বাংলাদেশে আসার বেলায় আপত্তি নেই ভারতের। সবশেষ দেশটির নারী হ্যান্ডবল দলের বাংলাদেশে আসার অনুমতি মিলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোহিত-ভিরাটদের সফর আটকে দেয়া কি শুধুই সচেতনতা, নাকি রাজনৈতিক স্বার্থ হাসিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘স্টান্টবাজি’?

বাংলাদেশের নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে একাধিক পরিবর্তন
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন একাধিক নিয়মিত মুখ।

১০ দিনের ক্যাম্প ও প্র্যাকটিস গেমে সন্তুষ্ট অধিনায়ক লিটন দাস
এশিয়ান গেমসে ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দলের অধিনায়ক লিটন কুমার দাস৷ ইনজুরি জর্জর স্কোয়াড হলেও টি-টোয়েন্টি প্রস্তুতিতে ঘাটতি নেই বলে জানালেন টাইগার কাপ্তান।

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অঘটনের খুব কাছাকাছি চলে গিয়েছিল জাপান। বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে মাত্র ২ রানে পরাজিত হয় জাপান।

নারী ক্রিকেটার বের করতে বিসিবির মহাপরিকল্পনায় ঘরোয়া ক্রিকেট
নারী জাতীয় দলের পাইপলাইন শক্তের পাশাপাশি নতুন ক্রিকেটার বের করে আনতে ঘরোয়া ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহাপরিকল্পনা। আগামী কয়েক মাসে স্কুল ক্রিকেট থেকে শুরু করে বয়সভিত্তিক হয়ে সিনিয়র দল নিয়ে নানা স্তরের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট বোর্ড। যার মাধ্যমে নারী দলের জন্য নতুন মুখ পাওয়ার বিশ্বাস বিসিবির।

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা ‘ইংলিশ-ওয়াশ’
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।

টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ জস বাটলারের
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ রান করেই স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।