ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ব্র্যাক ইউনিভার্সিটি ও চাকরির বাজার
ব্র্যাক ইউনিভার্সিটি ও চাকরির বাজার | ছবি : এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়টি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর বয়সসীমা উল্লেখ নেই। আবেদন করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, তবে বাধ্যতামূলক নয়। এই পদে চাকরির বেতন হবে প্রার্থীর সঙ্গে আলোচনা সাপেক্ষে।

পদের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

কর্মস্থল: লাইব্রেরিতে

এই পদে আবেদন করতে প্রার্থীর বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রি এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা ভোগ করবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস