চেন্নাইয়ের ব্যাটিং স্বর্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কানাডা। দুই ওপেনার ইয়ুভরাজ শম্রা ও দিলপ্রিত বাজওয়া পাওয়ারপ্লেতেই স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান।
আরও পড়ুন:
১১৬ রানের মাথায় দিলপ্রিতের বিদায়ে প্রথম উইকেট হারায় কানাডা। তবে আরেক প্রান্তে ব্যাট হাতে দুর্দান্ত ইয়ুভরাজ শম্রা ৫৮ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন। শেষ পর্যন্ত শম্রার ইনিংসে ভর করে ১৭৩ রান তুলতে সক্ষম হয় দিলপ্রিতের দল।
জবাবে ব্যাট করত নেমে দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন টিম সেইফার্ট। ৮ বলে ২১ রান করে বিদায় নেন ফিন অ্যালেন। তবে রাচিন রাবিন্দ্রা আর গ্লেন ফিলিপসের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে বড় জয় পায় নিউজিল্যান্ড।





