
নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশের সিরিজ জয়
তৃতীয় ও শেষ ওয়ানডে তে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় পায় টাইগাররা। এর মাধ্যমে ইতিহাস গড়েই সিরিজ জিতলো বাংলাদেশ।

চট্টগ্রামের ‘ব্যাটিং স্বর্গে’ সিরিজ জয়ের লড়াই বৃহস্পতিবার
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবু গাফফার সাকলাইন।

গতির ঝড়ে ফাইফার; নতুন রেকর্ডে নাহিদের নাম
গতির ঝড় তুলে রেকর্ডবুকে আরও একবার নাম লেখালেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পেয়েছেন এ টাইগার পেসার। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে করেছেন একাধিক রেকর্ড। যা বাংলাদেশের জয়ের পথও অনেকটা সহজ করে দেয়। দলের ৬ উইকেটে জয়ের দিনে এমন আগুনে পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে নাহিদের হাতেই।

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই চাপ সামলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে হার—ব্যাখ্যায় যা জানালেন সাইফ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কী কারণে হারতে হলো বাংলাদেশকে? ম্যাচ শেষে সেই ব্যাখ্যাই দিলেন ওপেনার সাইফ হাসান। বললেন, হোমগ্রাউন্ডের সুবিধা পেতে উইকেট তৈরি, মিডল অর্ডারে দুর্বলতাসহ ক্যাচ মিসের কারণেই হারতে হয়েছে।

হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু টাইগারদের
হারের হতাশা দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে টাইগাররা। উইকেটের ভালো আচরণ সত্ত্বেও ব্যাটারদের স্ট্রাইক রেট না করে খেলতে পারা, ইনিংস বড় করতে না পারাই হারের অন্যতম কারণ।

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ: দুই অধিনায়ক জানালেন প্রস্তুতির কথা
নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার, ১৭ এপ্রিল)। টাইগার অধিনায়ক মিরাজ আস্থা রাখছেন পরীক্ষিত ক্রিকেটারদের ওপরই। আর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম অনভিজ্ঞ দল নিয়েও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। জানিয়েছেন তরুণ দল নিয়ে আসার কারণও।

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার আসন্ন সিরিজকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টিকিটের মূল্য। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।

কিউই বধের মিশনে টাইগারদের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে পরিবর্তনের ভাবনা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে বড় পরিবর্তনের ভাবনা চলছে। ১২ দলের লিগ করার পরিকল্পনার পাশাপাশি এক টেস্টের সিরিজ অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসির ওয়ার্কিং গ্রুপ।

বাংলাদেশ সিরিজ: ক্রিশ্চিয়ান ক্লার্কের স্থলাভিষিক্ত হচ্ছেন বেন লিস্টার
বাংলাদেশ সিরিজে ক্রিশ্চিয়ান ক্লার্কের স্থলাভিষিক্ত হচ্ছেন বাঁ হাতি বেন লিস্টার। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের আগে রোববার নিউজিল্যান্ড দলের সাথে যোগ দিবেন তিনি।