চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। যুক্তরাজ্যের সময় অনুসারে রমজান মাসে সূর্যাস্ত হয় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।
এদিকে ইপিএলে শনি ও রোববার ঐ একই সময়ে খেলা থাকে দলগুলোর। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খেলছেন পঞ্চাশেরও বেশি মুসলিম ফুটবলার।
আরও পড়ুন:
তাইতো ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা মিলে সিদ্ধান্ত নিতে পারবেন কখন তারা বিরতি নেবেন, যেন মুসলিম খেলোয়াড়রা তাদের রোজা ভাঙতে পারেন। যদিও এবারই প্রথম চালু হচ্ছে না এ নিয়ম।
২০২১ সাল থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এমন মানবিক সিদ্ধান্তে খুশি সাবেক এভারটন ফুটবলার আবদুলায়ে দুকুরেরা। কারণ তারা নিয়মিত রোজা রেখেই ফুটবল খেলে থাকেন।





