
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধে কানাডায় বেড়েছে জীবনযাত্রার ব্যয়, চাপে প্রবাসীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের কারণে কানাডায় অসহনীয় পর্যায়ে জীবনযাত্রার ব্যয়। জ্বালানি তেলের দাম, নিত্যপণ্যের বাড়তি খরচ আর আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা— সব মিলিয়ে চাপে দেশটির সাধারণ মানুষ। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। এছাড়া বাড়তি খরচের বোঝাও টানতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।

ধ্রুপদি সাহিত্যের সঙ্গে আধুনিক মনস্তত্ত্বের মেলবন্ধন ঘটিয়েছেন অ্যান কারসন
ধ্রুপদি সাহিত্যের সঙ্গে আধুনিক মনস্তত্ত্বের মেলবন্ধন ঘটিয়ে ২০২৬ সালের সাহিত্যে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন কানাডার কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ক্লাসিকস গবেষক অ্যান কারসন। সুইডিশ একাডেমি তার সাহিত্যকর্মকে মূল্যায়ন করে জানিয়েছে, ‘সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্মের জন্য, যা ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে ক্রীড়াময় সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরি করেছে’ তাকে এই সম্মাননায় ভূষিত করা হল।

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন
২০২৬ সালের সাহিত্যে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) নোবেল কমিটি এ বছরের বিজয়ী হিসেবে ৭৬ বছর বয়সী এই সাহিত্যিকের নাম ঘোষণা করে।

বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা
বাংলাদেশকে শুধু বাণিজ্যের গন্তব্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেছেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বে বাংলাদেশ ও কানাডার মতো দেশগুলোর নিজেদের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা রয়েছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় আরও বেশি প্রভাব রাখতে পারে।

অভিবাসনপ্রত্যাশীদের সুখবর; বাড়তে পারে কানাডার অভিবাসী গ্রহণ
অভিবাসনপ্রত্যাশীদের জন্য সুখবর জানালো কানাডা। অভিবাসী নেয়া বাড়াতে পারে দেশটি। বাড়তি অভিবাসী গ্রহণ শুরু হতে পারে আগামী বছর থেকেই। যদিও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কও তুঙ্গে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি যখন নিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বাড়ানোর পক্ষে, তখন বিরোধীদল বলছে; জনশক্তি আমদানি পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

কানাডায় চাকরির স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ
কানাডায় চাকরি। নতুন জীবনের স্বপ্ন। সেই স্বপ্নকে পুঁজি করেই এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেয়া হয় ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে দেয়া হয় কানাডার চাকরি ও বিদেশযাত্রার প্রয়োজনীয় কাগজপত্রও। শেষ পর্যন্ত কানাডা অ্যাম্বাসিতে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে ভয়ংকর সত্য। স্বপ্নের সেই কাগজপত্র আসলে সবই ভুয়া।

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪
কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে কানাডা-ইইউ নতুন চুক্তির সম্ভাবনা
যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক জোরদারে কানাডার ৮০ শতাংশ মানুষ কার্নি প্রশাসনের নেয়া উদ্যোগের পক্ষে বলে এক জরিপে উঠে এসেছে। তাদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি হলে ইউরোপের দেশগুলোতে পড়াশোনা, কাজ এবং যোগ্যতা প্রমাণের সুযোগ বাড়বে কানাডীয়দের। অক্টোবরে মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডা-ইইউ বৈঠকে একটি নতুন চুক্তির জোর সম্ভাবনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য হওয়ার প্রস্তাবকে স্বাগত জানালেন কার্নি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে তিনি স্পষ্ট করেছেন, এই নতুন জোট অন্য কোনো পরাশক্তিকে টেক্কা দেয়া বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জন্য নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যেই গঠন করা হচ্ছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

কানাডাকে কাছে টানছে ইউরোপ, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া আপত্তি ও শুল্ক হুমকির মুখেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য করার একটি প্রস্তাবের পর ট্রাম্প বিষয়টিকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে ইউরোপের ওপর নতুন করে ভারী শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অ্যাসোসিয়েটে প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের প্রধানের
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এই বার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বাণিজ্য শুল্ক নিয়ে উভয় পক্ষের উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ সামনে এলো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা কানাডার
রুশ হামলা প্রতিরোধে এবার ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে কানাডা। পাশাপাশি শত বছরের অংশীদারত্বের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে অটোয়া ও কিয়েভ। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) কানাডা সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে রাশিয়ার নির্বাচনের আগে যুদ্ধ বন্ধে কোনো ত্রিপক্ষীয় বৈঠক হবে না বলে জানিয়েছেন জেলেনস্কি।