মিচেল স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর, প্যাট কামিন্সের ইনজুরি এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতি— সব মিলিয়ে পেস আক্রমণে বড় চ্যালেঞ্জে অজিরা।
তবে কলম্বোতে অধিনায়ক মার্শ জানান, বিশ্বকাপের জন্য দল ভালোভাবেই প্রস্তুত। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় না থাকলেও দলের সামগ্রিক শক্তির ওপর ভরসা রাখছেন তিনি।
আরও পড়ুন:
পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও সেটি বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে মনে করেন মার্শ। তার মতে, নতুন লক্ষ্য আর পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়াই হবে সাফল্যের চাবিকাঠি।
‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।





