তিনি বলেন, ‘বিকেল ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে দেবেন, এমন নির্দেশনা আমাদের কাছে ছিলো। পরে সোয়া ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে চলে যান।’
আরও পড়ুন:
এদিকে অধ্যাপক ইউনূস যমুনা ছাড়ার আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। দুপুর ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিন সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবসরপ্রাপ্ত)। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।
এ সাক্ষাতের পর যমুনা ছাড়েন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ভবনটিতে ওঠেন।





