Recent event

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সম্ভাবনা

জাতিসংঘ ভবন ও লোগো
জাতিসংঘ ভবন ও লোগো | ছবি: সংগৃহীত
0

নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউইয়র্ক সময় শনিবার বিকেল ৪টায়, তেহরানের সময় রোরবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ বৈঠক হতে পারে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘মধ্যপ্রাচ্যে আজকের সামরিক কর্মকাণ্ডের নিন্দা’ করার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুন:

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে।

বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেছেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

বিবৃতিতে তিনি বলেছেন, ‘সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।’ ‘ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে,’ বলেন তুর্ক।

এএইচ