আগামীকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে ২০ দলের এ বৈশ্বিক টুর্নামেন্ট।
আরও পড়ুন:
তবে শুরুতেই বড় অনিশ্চয়তায় টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। এসএলসির মতে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি শ্রীলঙ্কার পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে পর্দার আড়ালে সক্রিয় আইসিসি। বিশেষ প্রতিনিধি নিয়োগসহ চলছে দফায় দফায় আলোচনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না বহুল প্রতীক্ষিত এ হাইভোল্টেজ লড়াই।





