Recent event

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ভারতের

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ভারতের | এখন
0

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। এর মাধ্যমে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা পুনরুদ্ধার করল রোহিত শর্মার দল।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ব্ল্যাকক্যাপসরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল। এছাড়া মাইকেল ব্রেসওয়েল অর্ধশতক হাকিয়েছেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল।

এএইচ