সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর শ্রীলংকাকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে কিউইরা। ২ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের পয়েন্ট ৩। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১।
আরও পড়ুন:
নিউজিল্যান্ড হেরে গেলে ও শেষ ম্যাচে পাকিস্তান জিতলে বদলে যেতে পারে সমীকরণ। তাই এ ম্যাচ জিততে চাইবে মিচেল স্যান্টনারের দল। অন্যদিকে বেশ হালকা মেজাজেই আছে ইংল্যান্ড। পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে পাওয়া দুই জয়ে আগেই সেমি নিশ্চিত করেছে দলটি। এ ম্যাচে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তাই ইংল্যান্ডও ম্যাচটিকে গুরুত্বের সাথেই দেখবে।




