Recent event

ভারতে পাচারকালে যশোরে সোনাসহ পাচারকারী আটক

জব্দ সোনা ও আটককৃত ব্যক্তি
জব্দ সোনা ও আটককৃত ব্যক্তি | ছবি: সংগৃহীত
0

ভারতে পাচারকালে ৫২৮ গ্রাম ওজনের পাঁচটি সোনারবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে যশোর- বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে ৪৯ বিজিবি তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীর দরগায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার থেকে সোনারবারগুলো পাওয়া যায়।

আরও পড়ুন:

আটক আব্দুর রউফের ভাষ্যমতে, ঢাকার ধোলাইপাড় এলাকার স্বর্ণ পাচারকারীদের থেকে ওই সোনা নিয়ে যশোর হয়ে ভারতে পাচার করার চেষ্টা করছিল সে। আটক সোনার আনুমানিক বাজার দর ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে, যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এফএস