দেড় দশক পর ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী পশ্চিমবঙ্গ, রাজ্যের ৯ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পদ্ম শিবিরের শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে শুরু বিজেপির জয়যাত্রা।
১৯৪৭ সালে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে একচ্ছত্র শাসন ছিল কংগ্রেসের। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। স্বাধীনতা-পরবর্তী অস্থির প্রেক্ষাপটে প্রশাসনিক প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ক্ষমতার ছিলেন টানা ১০ বছর, লড়েছেন উদ্বাস্তু সংকট সমাধান ও প্রশাসনিক কাঠামোর পুনর্বদলের জন্য।
এরপর হাত বদল হয়ে ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গের রূপকার খ্যাত বিধান চন্দ্র রায়। মুখ্যমন্ত্রী থাকাকালীনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, আবারও ফেরেন প্রফুল্ল।
আরও পড়ুন:
১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ উপনির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হয়ে ভাইয়ের বিরুদ্ধে লড়েন অজয় মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হন ১৯৬৭ সালে। ক্ষমতায় ছিলেন ৭২ পর্যন্ত। এরপর ক্ষমতায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়।
কংগ্রেসের শাসনামলের অবসান ঘটে ঠিক ৩০ বছর পর ১৯৭৭ এ, ক্ষমতায় আসে বামফ্রন্ট, ১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত রেকর্ড ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিপিআইএমের জ্যোতি বসু। এরপর পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সাড়ে ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যভার সামলেছেন তিনি। সিপিএমের ছাত্র-যুব সংগঠনের মধ্যে দিয়ে রাজনৈতিক উত্থান হয় বুদ্ধদেবের।
২০১১ সালে কংগ্রেসের রেকর্ড ৩৪ বছরের শাসনামলের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেল ১৫ বছর মমতার দিদিগিরিতেই মেতেছিল পশ্চিমবঙ্গ। প্রথম নারী মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। কিন্তু অবশেষে দিদিকে হটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে চড়ে বসলেন বিজেপির দাদা, শুভেন্দু অধিকারী। আজ থেকেই শুরু তার আনুষ্ঠানিক যাত্রা।





