
অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীরা যে পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাদের ঠিক সেই পথেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে প্রশাসন
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭
ভারতের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

মনের দিক থেকে আমি এখনো ২৭, চুলও পাকেনি: মিঠুন চক্রবর্তী
‘শরীরের বয়স বাড়ে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো ২৭। আমার মাথার চুলও এখনো পাকেনি, এই দেখুন।’— নিজের বয়স নিয়ে এভাবে স্বভাবসুলভ রসিকতা করে উপস্থিত দর্শকদের হাসিতে ভাসালেন বলিউড ও টলিউডের কিংবদন্তি অভিনেতা ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত মিঠুন চক্রবর্তী।

লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় এলাকায় একটি বুথে ভোট দিয়েই গণমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু।

মমতার জোড়াফুল ছেড়ে পদ্মশিবিরে কোয়েল; নিজের আসনেই এবার বিজেপির টিকিট
তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সাংসদ ও টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে (রুক্মিণী মল্লিক) রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ (রোববার, ৩ অক্টোবর ) পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের আসনের জন্য কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। দ্য হিন্দু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিমবঙ্গে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি, পুলিশের নজরদারি জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র দুই সপ্তাহ। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে পূজা ঘিরে একদিকে যেমন বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা; তেমনি মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়াও, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে কলকাতা পুলিশ।

পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে একাধিক এলাকা
ক্রমশ অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির কারণে স্থানীয় নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে একাধিক এলাকা ও গ্রাম; ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বন্ধ রয়েছে যান চলাচলও। এরইমধ্যে পানি মাড়িয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বা নৌকায় চড়ে যাচ্ছেন গন্তব্যে।

আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেবো—মমতা
বিজেপি বাংলা নিয়েছে আমরা এবার দিল্লি নেবো—হুগলির জনসভায় এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার শোচ্চার কংগ্রেস, মমতাপন্থী তৃণমূলসহ বিরোধীদলগুলো। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী জোট। এদিকে মমতার জনসভায় যোগ দিতে গিয়ে হামলার শিকার হন বিধায়ক কুণাল ঘোষ। এসময় তার গাড়ি ভাঙচুরের পাশাপাশি ছোড়া হয় ডিম।

ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেলো নতুন নাম ও প্রতীক
বিভক্তির জেরে পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতার দলের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের নির্বাচন কমিশন এই নতুন নাম ও প্রতীক ঘোষণা করে। বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের নাম দেয়া হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক চিহ্ন ‘খাম’। এদিকে, জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায়।

তৃণমূলের নাম-প্রতীক স্থগিত; উপনির্বাচনে লড়তে হবে ফ্রি সিম্বলে
পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল ‘তৃণমূল কংগ্রেসের’ নাম এবং দলের প্রতীক ‘জোড়াফুল’ চিহ্ন স্থগিত করল ভারতের নির্বাচন কমিশন। আসন্ন উপনির্বাচনে নির্বাচন কমিশনের ‘ফ্রি সিম্বল’ নিয়ে লড়তে হবে মমতা ও ঋতব্রতপন্থি তৃণমূল শিবিরকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিষ্কার করে রাজনীতিতে পরিবারতন্ত্রের কোন জায়গা নেই। আর লড়াই যাওয়ার ঘোষণা মমতাপন্থি তৃণমূলের।