এর আগে, গত ৬ মে অনুশীলন থেকে শুরু হওয়া বিরোধ হাতাহাতিতে রুপ নেয়। এ ঘটনার পরে তাদের শান্ত করেন সতীর্থরা। ৭ মে ফের ঝগড়া বাধে তাদের।
মার্কা জানায়, সেদিন দুই দফায় তর্কে জড়ান রিয়ালের এ দুই মিডফিল্ডার। অনুশীলন শেষে ড্রেসিংরুমে আবার তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। তখন ভালভার্দে চুয়ামেনির দ্বারা আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন:
যদিও গতকাল উরুগুয়ের ফুটবলার ভালভার্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তাদের মধ্যে ঝগড়া হলেও মারামারির ঘটনা ঘটেনি। তিনি নিজেই টেবিলে আঘাত পেয়েছিলেন।
তবে এই ঘটনার পেক্ষিতে দুই খেলোয়াড়কেই আর্থিক জরিমানা করেছে রিয়াল কর্তৃপক্ষ। মাথায় আঘাতের কারণে আগামী ১১ মে এল ক্লাসিকো মিস করবেন ভালভার্দে।





