
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে শুভেন্দুর জমি হস্তান্তর
গত ৯ মে পশ্চিমবঙ্গে শপথ নেয় বিজেপির নতুন সরকার। এরপর গত ১১ মে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা ছিল অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ করতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেয়া হয়। অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ হলে অবৈধ অনুপ্রবেশের যে সমস্যা রয়েছে তা নিষ্পত্তি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন শুভেন্দু।

মমতা আমলের ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দিলেন শুভেন্দু
দলীয়করণের অভিযোগে তৃণমূল সরকারের সময়ে গঠিত ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও, স্থগিত হওয়া ফলতা বিধানসভায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিয়ে মমতার শাসনামলে অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্য সরকার।

প্রথম সাক্ষাতে মিঠুনকে ‘মহাগুরু’ ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ (শনিবার, ১৬ মে) জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সফর শুরু করার আগে বলিউড অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু-বিজয়ের ছেড়ে দেয়া আসনের কী হবে?
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জোড়া আসনে জয় পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। নিয়ম অনুযায়ী দুজনকেই একটি করে আসন ছেড়ে দিতে হয়েছে। শুভেন্দু কলকাতার হাই-প্রোফাইল কেন্দ্র ভবানীপুর নিজের কাছে রেখে, ছেড়ে দিয়েছেন নন্দীগ্রাম। অন্যদিকে তামিলনাড়ুতে সদ্য আস্থাভোটে জয়ী বিজয়ও নিজের জেতা দুটি আসনের একটি ছেড়ে দিয়েছেন। এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা, হাইভোল্টেজ এই দুই শূন্য আসনে উপনির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন?

নিজের আসন ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু
নিজের নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে মমতার সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসন থেকেই বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভবনে ৫ মন্ত্রীসহ অন্যান্য বিধায়কদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী স্পিকার তাপস রায়। বুধবার দুই পর্বে সবমিলিয়ে ১৪৩ জন বিধায়কের শপথ নেয়ার কথা রয়েছে। বাকিদের শপথ বৃহস্পতিবার। আগামী শুক্রবার নির্বাচন হবে বিধানসভার স্পিকার পদে।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মায়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে এবং রাজ সিং।

৭৯ বছর পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু
৭৯ বছর ক্ষমতার বাইরে থাকার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথে নিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর থেকে মোট ৮ জন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছেন, সে তালিকায় শুভেন্দু নবম। এরমধ্যে রেকর্ড ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সিপিআইএমের জ্যোতি বসু। মমতার মতো ৩ মেয়াদে এ দায়িত্ব পালন করেছেন কংগ্রেস ত্যাগী অজয় কুমার মুখোপাধ্যায়।

‘সোনার বাংলা’ যুগের শুরু; মোদিকে স্বাগত জানালেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজ (শনিবার, ৯ মে) বেলা ১১ টার পর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে রাজ্যটিতে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসন শুরু হতে যাচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটালো। ভারতের রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বস্ত সহযোগী থেকে চরম প্রতিদ্বন্দ্বী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পট পরিবর্তন ঘটেছে। যিনি এত দিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, সেই শুভেন্দু অধিকারীই এখন তার উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে তিনিআজ (শনিবার, ৯ মে) শপথ নিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর রাজকীয় অভিষেক
রাজনৈতিক জীবনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ (শনিবার, ৯ মে) শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের উত্তাল রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে জয়ের মাধ্যমে এই পূর্বাঞ্চলীয় রাজ্যে সরকার গড়লো বিজেপি। এর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের ঘরানার শাসনের অবসান হলো। এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে এমন খবর। এছাড়া অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। আজ (শুক্রবার, ৮ মে) লোক ভবনে সরকার গঠনের দাবি নিয়ে দেখা করবেন রাজ্যপালের সঙ্গে।

এখনো ধরাছোঁয়ার বাইরে চন্দ্রনাথের খুনিরা
একদিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথের খুনিরা। পুলিশ ও সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, খুনের প্রায় ছ’ঘণ্টা আগে চন্দ্রনাথের বাসভন এলাকায় দেখা যায় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি। খুনিদের ধরতে সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল নেটওয়ার্ক বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। উদ্ধার করা হয়েছে হত্যায় কাজে ব্যবহৃত আরেকটি মোটরসাইকেল।